Mumps
Mumps(মাম্পস)
 |
| Mumps Picture |
মাম্পস কী?
মাম্পস একটি ভাইরাস জনিত সংক্রান্ত রোগ। প্যারমিক্সোভাইরাস (Paramyxo-Virus) দ্বারা মাম্পস হয়। এই রোগ রোগীর শ্বাস-প্রশ্বাস, হাঁচি-কাশি এবং সংক্রমিত ব্যবহার্য জিনিসপত্রের মাধ্যমে একের থেকে অন্যের দেহে ছড়ায়। ভাইরাসটি মুখ ও নাকের মাধ্যমে সুস্থ্য শিশু এবং অন্যদের দেহে প্রবেশ করে। মাম্পসের সুপ্তকাল ২-৩ সপ্তাহ। শীত এবং বসন্তকালে এই রোগ বেশী দেখা যায়। রোগটি সাধারণত গালের প্যারোটিড গ্রন্থিতে আক্রমণ করে। তবে প্যানক্রিয়াস গ্রন্থি, ছেলেদের অন্ডকোষ, মেয়েদের ডিম্বকোষ এবং মস্তিষ্কে আক্রমণ করে জটিল অবস্থার সৃষ্টি করতে পারে। চোয়ালের নীচে সাবলিঙ্গুয়াল গ্যান্ড এবং সাবমেক্সিলারী গ্যান্ডকেও আক্রমণ করে থাকে।
জটিলতা (Complication):
ক) বয়স্কদের ক্ষেত্রে অন্ডকোষে এই রোগ অনেক জটিলতা সৃষ্টি করে।
খ) মেয়েদের ওভারিতে প্রদাহ হতে পারে।
গ) অগ্নাশয় এবং মস্তিষ্কে এই রোগ অনেক জটিলতা করে তোলে।
চিকিৎসা (Treatment):
Inj.
Trimovax (ট্রাইমোভেক্স)
0.5mg
MMR Vaccine
(Measles, Mumps and Rubella virus vaccine)
প্রথম ডোজ ১২-১৫ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ৩ বৎসর বয়সে মাংসপেশীতে ব্যবহার করতে হয়।
* জ্বর এবং ব্যথা বন্ধের জন্য প্যাসিটামল টেবলেট দেওয়া যেতে পারে।
* কুসুম গরম পানি ও লবণ দিয়ে কুলি করতে হবে।
* পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
hi hero
ReplyDelete