Thursday, December 1, 2016

Tonsillitis (টনসিলাইটিস)


Tonsillitis (টনসিলাইটিস)” 

টনসিলাইটিস কী? রোগের কারণ? লক্ষণ এবং উপসর্গ কী?পথ্য স্বাস্থ্য ব্যবস্থা কী কী?

Tonsillitis-picture
Tonsillitis

Tonsillitis-টনসিলাইটিস বলতে কি বুঝায়?


টনসিল দুটি Pharynx -এর দুপাশের দেওয়ালে আটকে থাকে মুখ হা করে জিহ্বা বের করলে মাঝখানে আল জিহ্বা দেখা যায় তার দুপাশে দেখা যায় টনসিল টনসিলের উপরিভাগ Mucous Membrane থাকে এবং টনসিলের মধ্যে প্রচুর পরিমাণ   লসিকা কোষ (Lymphatic vessel-লিম্ফ্যাটিক ভেসেল) থাকে টনসিল থেকে Mucous Secretion -মিউকাস সিক্রিশন মিউকাস রস নিঃসরণ ঘটে তাতে অনেক রক্তের শ্বেত কণিকা (Lymphocyteলিম্ফেসাইট) থাকে যার ফলে এটি মুখের ভিতরে আত্মরক্ষার কাজ করে কোন কারণ বসত যদি এই আত্মরক্ষার কাজ বন্ধ হয়, তবে টনসিলে প্রদাহ সৃষ্টি হবে সেই প্রদাহকে Tonsillitis -টনসিলাইটিস বলা হয়

Cause of Disease-রোগের কারণ

*মুখের ভিতর প্রতিনিয়ত অপরিষ্কার থাকার কারণে

*ঠান্ডা বা আবহাওয়ার তারতম্যে জীবাণুগুলো সক্রিয় হয়ে উঠে এবং টনসিল গ্ল্যান্ড দুটি আক্রান্ত  হওয়ার ফলে

Sign & symptoms-লক্ষণ এবং উপসর্গ:

*গলার ভিতর ব্যথা করবে, খাদ্য গিলবার সময় ব্যথা করবে

*টনসিল দুটি আকারে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং লাল বর্ণ ধারণ করে

*১০০ থেকে ১০২ ডিগ্রী পর্যন্ত জ্বর উঠে

*টনসিল গ্ল্যান্ডের উপর হলদে রঙের দাগ এবং গুটিগুলো বড় দেখা যায়

*রোগের তীব্রতায় গ্ল্যান্ডগুলো বৃদ্ধি প্রাপ্ত হয়ে শ্বাস-প্রশ্বাসে বিঘœতা সৃষ্টি করে

*শরীরের অন্যান্য স্থানের গ্রন্থিগুলোও ফুলে যেতে পারে


পথ্য স্বাস্থ্য ব্যবস্থা

*তরল এবং নরম খাদ্য খাবে

*দাঁত এবং মুখ প্রতিবার খাবার পর পরিস্কার রাখবে

*কান ঢেকে রাখবে এবং উষ্ণ পরিবেশে

*রোগ পুরাতন এবং জটিল আকার ধারণ করলে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে অপারেশন করবে

View: Tonsillitis
-